যাত্রীদের জন্য তথ্য
উমরাহ গাইড
প্রথমবার যাচ্ছেন? চিন্তা নেই — কাগজপত্র থেকে শুরু করে উমরাহর প্রতিটি ধাপ সহজ ভাষায় এখানে দেওয়া হলো। যাত্রার আগে আমাদের ব্রিফিংয়ে আরও বিস্তারিত শেখানো হয়।
১. প্রয়োজনীয় কাগজপত্র
বুকিংয়ের সময় এগুলো প্রস্তুত রাখুন।
পাসপোর্ট
যাত্রার তারিখ থেকে কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে, অন্তত ২টি ফাঁকা পাতা।
ছবি
সাম্প্রতিক, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি।
সম্পর্কের প্রমাণ (প্রয়োজনে)
পরিবারসহ গেলে বিবাহ সনদ বা সম্পর্কের কাগজ চাওয়া হতে পারে।
বুকিং মানি
নির্ধারিত অগ্রিম দিয়ে আসন নিশ্চিত করুন — রসিদ অবশ্যই বুঝে নিন।
২. উমরাহ পালনের নিয়ম
🎧 উমরাহর পূর্ণ নিয়ম — দোয়া, সূরা ও অডিওসহ ইহরাম, তাওয়াফ, সাঈ, হলক — প্রতিটি ধাপ বিস্তারিত; আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ; শুনে শুনে শেখার অডিও এবং তাওয়াফ-সাঈ কাউন্টার। পড়ুন ও শুনুন৩. সাথে যা নেবেন
টিক দিয়ে নিজের তালিকা মিলিয়ে নিন — এই ফোনেই মনে থাকবে।
ইবাদতের জিনিস
পোশাক ও ব্যক্তিগত
স্বাস্থ্য ও অন্যান্য
৪. জরুরি পরামর্শ
সবসময় গ্রুপের আইডি কার্ড ও হোটেলের কার্ড সাথে রাখুন।
হারিয়ে গেলে নির্দিষ্ট মিটিং পয়েন্টে অপেক্ষা করুন ও গাইডকে ফোন করুন।
গরমে প্রচুর পানি ও জমজম পান করুন, দুপুরের রোদ এড়িয়ে চলুন।
মূল্যবান জিনিস ও বেশি নগদ টাকা হোটেলে নিরাপদে রাখুন।
বয়স্ক যাত্রীদের জন্য আগেই হুইলচেয়ারের কথা জানিয়ে রাখুন।
যাত্রার আগের প্রশিক্ষণ সেশনে অবশ্যই অংশ নিন।